বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

লোকাল ট্রেনে যাত্রী বাড়ল তিন কোটি, ক্ষোভ বাড়ছেই

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
লোকাল ট্রেনে যাত্রী বাড়ল তিন কোটি, ক্ষোভ বাড়ছেই
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে শহর ও শহরতলির লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা হু হু করে বাড়ছে। রেল বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে লোকাল ট্রেনে যাত্রী বেড়েছে তিন কোটিরও বেশি। একই সঙ্গে সারা দেশে সামগ্রিক রেল যাত্রীর সংখ্যাও আড়াই কোটির গণ্ডি পার করেছে। রবিবার এক বিবৃতিতে এই পরিসংখ্যান প্রকাশ করেছে রেল বোর্ড। কিন্তু যাত্রী বাড়লেও সেই তুলনায় ট্রেনের সংখ্যা না বাড়ায় ক্ষোভ ছড়াচ্ছে নিত্যযাত্রীদের মধ্যে।

রেল মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে দেশের শহর ও শহরতলির লোকাল ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা ছিল ৩৪ কোটি ৮৯ লক্ষ। মাত্র এক বছরের ব্যবধানে, অর্থাৎ ২০২৬ সালের আগস্টে সেই সংখ্যা একলাফে দাঁড়িয়েছে ৩৮ কোটি ১ লক্ষ। হিসাব কষলে দেখা যাচ্ছে, শুধু লোকাল ট্রেনেই যাত্রী বেড়েছে ৩ কোটি ১২ লক্ষ। অন্যদিকে, গত বছর আগস্টে দেশব্যাপী মোট রেল যাত্রী ছিলেন ৬৪ কোটি ৪৩ লক্ষ। এই বছর তা ২ কোটি ৮৪ লক্ষ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭ কোটি ২৭ লক্ষ।
যাত্রী সংখ্যার এই বিপুল জোয়ার দেখে খুশি হওয়ার পাশাপাশি চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রীদের বড় অংশের প্রশ্ন, ভিড় যখন এত বাড়ছে, তখন রেল কেন ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে না? প্রতিদিন অফিস বা কাজের সময়ে লোকাল ট্রেনগুলিতে বাদুড়ঝোলা ভিড় হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রেনের সংখ্যা না বাড়ালে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
সামনেই উৎসবের মরশুম। এই সময়ে ট্রেনের ভিড় আরও কয়েক গুণ বেড়ে যায়। রেল সূত্রের খবর, পুজো ও উৎসবের দিনগুলিতে ভিড় সামাল দিতে শুধু দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনই নয়, শহরতলির লোকাল ট্রেনের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে স্থায়ীভাবে ট্রেনের সংখ্যা বা নতুন রেক না বাড়ালে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।