বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রক্তদান শিবির 

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
রক্তদান শিবির 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: সিআইটিইউ মেমারি ১ পূর্ব সমন্বয় কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড মহারানী কোঙার স্মরণে চতুর্থ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। রবিবার সকাল ১০ টা নাগাদ কিসকিন্দা গ্রামে এই রক্তদান শিবিরের সহযোগিতা করেন, ছাত্র, যুব, মহিলা সমিতি, কষকসভা, ও খেতমজুর ইউনিয়ন। রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন, সিপিআইএম গনআন্দোলনের নেতা সুকান্ত কোঙার, সনৎ ব্যানার্জী, সজ্ঞয় গুই,হাসিবুল মন্ডল,অমিতাভ চৌধুরী প্রমুখ। শিবির উদ্বোধন করেন, সিআইটিইউ জেলা কমিটির সদস্য অভিজিৎ কোঙার তিনি বলেন, রক্তের প্রয়োজন মেটাতে নিজে রক্তদান করুন, অপরকে উৎসাহিত করুন।সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানব সেবার মানসিকতা থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তে সংগ্রহে সহযোগিতা করেন বর্ধমান শহিদ শিব শংকর সেবা সমিতি।