বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবার আইবি-র নতুন ডিরেক্টর মহেশ দীক্ষিতের হাতে

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবার আইবি-র নতুন ডিরেক্টর মহেশ দীক্ষিতের হাতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার হাল এবার এক অভিজ্ঞ অফিসারের হাতে তুলে দিল কেন্দ্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি (IB)-র নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ১৯৯৩ ব্যাচের তেলঙ্গানা ক্যাডারের আইপিএস অফিসার মহেশ দীক্ষিত। বিদায়ী ডিরেক্টর তপন কুমার ডেকার জায়গায় দায়িত্ব নিচ্ছেন তিনি।

প্রশাসন সূত্রে খবর, আগামী দুই বছরের জন্য দেশের এই শীর্ষ গোয়েন্দা পদের দায়িত্ব সামলাবেন মহেশবাবু। এই গুরুদায়িত্ব পাওয়ার আগে তিনি এই সংস্থারই স্পেশাল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কাজের মেয়াদের সময়সীমা বাড়িয়েই তাঁকে এই শীর্ষ পদে নিয়ে আসা হয়েছে।
দেশজুড়ে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে মহেশ দীক্ষিতের মতো একজন পোড়খাওয়া অফিসারের ওপর ভরসা রাখল সাউথ ব্লক। ইন্টেলিজেন্স ব্যুরোর অন্দরে দীর্ঘদিন কাজ করার সুবাদে দেশের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তাঁর নখদর্পণে। ফলে তাঁর এই অভিজ্ঞতা আগামী দিনে দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।