বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মমতার বিরুদ্ধে মামলা কলকাতা পুলিশের

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
মমতার বিরুদ্ধে মামলা কলকাতা পুলিশের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে বিপুল অস্বস্তিতে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশকে কেন্দ্র করে আদালতের একাধিক নির্দেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার কলকাতার হেস্টিংস থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা (এফআইআর) রুজু করেছে কলকাতা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই কর্মসূচির মূল আয়োজকদের নামও মামলার কপিতে যুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবারের এই সমাবেশটি করার জন্য কলকাতা হাইকোর্ট বেশ কিছু নির্দিষ্ট শর্ত ও বিধিনিষেধ আরোপ করেছিল। আদালতের স্পষ্ট নির্দেশনা ছিল, ক্যাথিড্রাল রোডের একটি অংশ সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য খোলা রাখতে হবে, যাতে আমজনতার যাতায়াতে কোনও সমস্যা না হয়। এর পাশাপাশি, সভার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল দুপুর ১২টা থেকে বেলা ৩টে পর্যন্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে সভা শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত।
অভিযোগ, শুক্রবারের কর্মসূচিতে আদালতের এই দুই প্রধান শর্তই পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে রাস্তায় বিপুল জনসমাগম হওয়ায় যান চলাচল সম্পূর্ণ থমকে যায়। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ ধরে সভা চালানো হয় বলে পুলিশের দাবি।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান, আদালতের আইনি আদেশ ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারা, যেমন ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ এবং ২৮৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন এই নিয়মভঙ্গের ঘটনার পেছনে কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখবে পুলিশ। রাজনৈতিক মহলের মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খোদ কলকাতা পুলিশের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর ফলে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়বে।

আরও হট টপিক