হট টপিক
মানকর মঙ্গলমের উদ্যোগে রবীন্দ্র স্মরণ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: মানকর মঙ্গলমের উদ্যোগে মঙ্গলম কার্যালয়ে ৩৭ জন রবীন্দ্র অনুরাগীর উপস্থিতিতে রবীন্দ্র প্রয়াণ দিবস উদযাপিত হলো এক ঘরোয়া আবহে।
প্রথমে নবীন প্রজন্মের উপস্থিত জনরা পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরে প্রবীণরা শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র প্রতিকৃতিতে কুচো ফুল দিয়ে।
সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার সম্পাদক মলয় কুমার শুক্ল রবীন্দ্র প্রয়াণ দিবস পালনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন এবং মঙ্গলমের ধারাবাহিক সাংস্কৃতিক কর্মসূচি পালনের প্রয়োজনীয়তার দিকটিতেও আলোকপাত করেন।
সংগীতে অংশ নেয় সার্থক রায়, নন্দিনী কর্মকার,রূপসা গুহঠাকুরতা,অয়ন কর্মকার।
নৃত্যে অংশ নেয় ঝিলিক লোহার।
প্রবীণ সেনাকর্মী অমল চন্দ্র ঠাকুর জানান বাঙালির গর্বের কবি,লেখক, মণীষীদের জন্মদিন, মৃত্যুদিন জানার নতুন ঠিকানা মানকর মঙ্গলম।বরণীয় জনদের ভুলে যেতে দেয় নি এই সংস্থা। যথাযোগ্য মর্যাদা সহকারে তাদের শ্রদ্ধা নিবেদন করে মানকর মঙ্গলম উত্তরসূরির যোগ্য কর্তব্য পালন করে। সংস্থার প্রতি অগাধ ভালোবাসার কারণেই অন্তরের টানে উপস্থিত হই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান আমার মন ভরিয়ে দিয়েছে আন্তরিক আবেদনে।
প্রশান্ত ব্যানার্জী,জয়ন্ত চৌধুরী,জয়গোপাল দে, সঞ্জীব পাল ,দীপা ঘোষ, রবীন্দ্র নাথ ব্যানার্জীরাও অনুষ্ঠানটির জন্য সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের শিল্পীদের পরিবেশনাগুলির ভূয়সী প্রশংসা করেন।
সংস্থার চেয়ারম্যান ডাঃ আশীষ কোনার এই ঘরোয়া আবহের অভিনব অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট শিল্পী, দর্শক- শ্রোতা সহ সম্পাদক মলয় কুমার শুক্লকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতিথি আপ্যায়নে ছিলেন বিজয় মুখার্জী, ঝুমুর রায়।

