বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মারগ্রামে পুলিশের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার এক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
মারগ্রামে পুলিশের অভিযানে ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার এক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল মারগ্রাম থানার পুলিশ। শনিবার গভীর রাতে মারগ্রাম থানার ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

   পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় মাদক মজুত থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশির সময় উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রামকৃষ্ণ মাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
   ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মারগ্রাম থানার পুলিশ। রবিবার ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রামপুরহাট মহকুমার বিশেষ আদালতে তোলা হয়।
   পুলিশ জানিয়েছে, এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ।