বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট! 'চোর' স্লোগান দিয়ে ময়লা ফেলে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট! 'চোর' স্লোগান দিয়ে ময়লা ফেলে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর: সরকারি টাকায় সাধারণ মানুষের জন্য ভ্যাট (আবর্জনা ফেলার পাত্র) তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তা রাখা হয়েছে তৃণমূল নেতার বাড়ির সীমানার ভেতরে! এই বেনজির দুর্নীতির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা এলাকার জমে থাকা সমস্ত আবর্জনা নিয়ে গিয়ে ওই তৃণমূল নেতার বাড়ির ভেতরে তৈরি ভ্যাটে ফেলে তীব্র বিক্ষোভ দেখালেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য তথা তৃণমূল নেতা স্বরূপ মণ্ডলের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে সরকারি বরাদ্দের টাকা খরচ করে একটি ভ্যাট নির্মাণ করা হয়। কিন্তু সেটি কোনো জনবহুল মোড় বা রাস্তার ধারে না বানিয়ে, স্বরূপবাবু নিজের বাড়ির বাগানের ভেতরে তৈরি করিয়েছেন বলে অভিযোগ।

গ্রামবাসীদের দাবি, সরকারি টাকায় তৈরি হলেও এই ভ্যাটটি কখনও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলেই দেওয়া হয়নি। নেতার বাড়ির ভেতরে থাকায় কেউ সেখানে ময়লা ফেলতেও পারতেন না। এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়ে এদিন এলাকার বাসিন্দারা এক অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নেন। তাঁরা নিজেদের বাড়ির ও এলাকার জমে থাকা সমস্ত নোংরা-আবর্জনা জড়ো করে বালতি ও বস্তায় ভরে সোজা হাজির হন ওই তৃণমূল নেতার বাড়ির সামনে।

নেতার বাড়ির ভেতরে ঢুকে সেই বিতর্কিত ভ্যাটের মধ্যেই সমস্ত ময়লা ঢেলে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে স্বরূপ মণ্ডলকে লক্ষ্য করে 'চোর, চোর' স্লোগান তুলে চত্বর উত্তাল করে তোলেন তাঁরা। তাঁদের সাফ কথা, সরকারি টাকায় যখন তৈরি, তখন সাধারণ মানুষই ওটা ব্যবহার করবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।