বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সাইবার প্রতারণার জালে ময়নাগুড়ি, দেড় মাসে উধাও লক্ষাধিক টাকা

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
সাইবার প্রতারণার জালে ময়নাগুড়ি, দেড় মাসে উধাও লক্ষাধিক টাকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: সচেতনতা প্রচারের পরেও কমছে না সাইবার অপরাধ। ময়নাগুড়িতে ক্রমশ জাল বিস্তার করছে সাইবার প্রতারকেরা। গত দেড় মাসে ময়নাগুড়ি থানার সাইবার সেলে জমা পড়েছে একের পর এক জালিয়াতির অভিযোগ। সব মিলিয়ে ইতিমধ্যেই খোয়া গিয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা। উৎসবের মরশুমের আগে এই বিপুল অঙ্কের আর্থিক প্রতারণার খতিয়ান সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে ময়নাগুড়ি থানার সাইবার অফিসে মোট ৪৬টি আর্থিক প্রতারণার অভিযোগ জমা পড়েছে। যার আর্থিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা। অপরাধের এই ধারা বজায় রয়েছে চলতি মাসেও। চলতি জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত মাত্র দুই সপ্তাহে নতুন করে আরও ১৯টি জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষের পকেট থেকে উধাও হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৯৫৬ টাকা।
সাইবার বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে অনলাইনের মাধ্যমেই প্রতারণার হার সবচেয়ে বেশি। প্রতারকেরা নিত্যনতুন ফাঁদ পাতছে। এর মধ্যে সহজে লোন পাইয়ে দেওয়া, ক্রেডিট কার্ডের কেওয়াইসি (KYC) আপডেট করা, ডিবিটি (DBT) লিঙ্ক করানো কিংবা ইলেকট্রিক বিল মেটানোর নাম করে অ্যাকাউন্ট ফাঁকা করার অভিযোগ সবচেয়ে বেশি আসছে। একটি সামান্য ওটিপি (OTP) বা ভুয়ো লিঙ্কে ক্লিক করতেই সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ।
এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি (IC) সুবল ঘোষ জানান, সাইবার অপরাধ রুখতে পুলিশ হাত গুটিয়ে বসে নেই। ময়নাগুড়ি জুড়ে আর্থিক প্রতারণার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে লাগাতার প্রচার চালানো হচ্ছে। তবে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও বেশি সতর্ক হতে হবে। কোনো অপরিচিত ফোন বা লিঙ্কে বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

আরও হট টপিক