বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মেমারি বালিকা বিদ্যালয়ে 'হর ঘর তিরঙ্গা' উদযাপন

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
মেমারি বালিকা বিদ্যালয়ে 'হর ঘর তিরঙ্গা' উদযাপন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নুর আহমেদ, মেমারি: দেশপ্রেমের আবেগে উদ্বুদ্ধ হয়ে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক ও সময়োপযোগী বক্তব্য রাখেন মেমারির বিধায়ক মানব গুহ ,

অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রীরা বিধায়ককে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে। এরপর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় দেশাত্মবোধক নৃত্য ও সমবেত গান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মানব গুহ রাজনীতির গুণগত পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন,
"অতীতে নেতাজী সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিংবা ডঃ বিধানচন্দ্র রায়ের মতো উচ্চশিক্ষিত ও আদর্শবান মানুষেরা রাজনীতি করতেন। কিন্তু বর্তমানে মেধা ও সুশিক্ষা থেকে রাজনীতি ক্রমশ দূরে সরে যাচ্ছে।"
তিনি আফসোস প্রকাশ করে বলেন যে, ক্লাসের প্রথম সারির ও মেধাবী ছাত্র-ছাত্রীরা আজ ডাক্তার, শিক্ষক বা ইঞ্জিনিয়ার হয়ে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। ফলে রাজ্য ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের ভার যাদের হাতে যাচ্ছে, সেখানে নীতি ও আদর্শের অভাব ঘটছে। শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বিধায়ক বলেন, "ছাত্র-ছাত্রীদের শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার শিক্ষা দিলেই হবে না, তাদের সৎ, নীতিবান ও আদর্শ রাজনৈতিক নেতা হওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। প্রথম সারির মেধাবীদের রাজনীতিতে এগিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া উচিত।"
রাজনৈতিক ব্যবস্থার মানোন্নয়ন ও সমাজ পরিবর্তনের এই বার্তা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করে।