হট টপিক
মেমারিতে অনুষ্ঠিত হলো কংগ্রেসের 'সংগঠন সৃজন' কর্মসূচি
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬
নূর আহমেদ,মেমারি: পূর্ব বর্ধমান জেলার মেমারি ইন্দু ভবন লজে মঙ্গলবার বিকেল ৩টা নাগাদ মেমারি ১ নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কংগ্রেস কর্মীদের নিয়ে এক বিশেষ ‘সংগঠন সৃজন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এআইসিসি-র পর্যবেক্ষক শরৎ রাউৎ এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি ধুরজটি মাঝি, গণেশ রায়, সুজিত মুখার্জী, মেমারি ১নং ব্লক সভাপতি আশীষ দত্ত, শ্রাবণ সাউ, নূপুর চ্যাটার্জী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে এআইসিসি-র পর্যবেক্ষক শরৎ রাউৎ বলেন, "সংগঠন সৃজন কর্মসূচি যা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিয়েছে, সেই কর্মসূচির অন্তর্গত আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পর্যবেক্ষক।" তিনি আরও যোগ করেন, "আজ আমরা এখানে বসে কর্মীদের সাথে, আমাদের নেতা কর্মীদের সাথে আলোচনা করেছি, তাদের কথা শুনে আমাদের কথা আমরা বলেছি। এই কর্মসূচি কী আছে, কীভাবে কার্যকরী হবে, সে বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। আমরা সংগঠনকে শক্তিশালী করব এবং আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসকে শক্তিশালী করে মানুষের পাশে থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালাব।"

