বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রাতের অন্ধকারে সোনার দোকানে  ডাকাতি! 

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
রাতের অন্ধকারে সোনার দোকানে  ডাকাতি! 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্ধর্ষ ডাকাতি! শনিবার আনুমানিক রাত ৯টা নাগাদ নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী। অভিযোগ, সেই সময় দুটি বাইকে আসা পাঁচজন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে অনুসরণ করতে শুরু করে। একটি নির্জন ও অন্ধকার জায়গায় পৌঁছতেই ব্যবসায়ীকে ছেঁকে ধরে তারা। ব্যাগে থাকা প্রচুর পরিমাণের সোনা ও রুপোর গহনা টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। সব মিলিয়ে আনুমানিক ৩০ লক্ষ টাকা দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটি বুঝতে পেরে 'চোর চোর' বলে চিৎকার করলেও কোনো লাভ হয়নি। দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক চালিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয়।
এই ঘটনার খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা মেমারি-জৌগ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ।
পুলিশি আশ্বাসে এবং দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতিতে শেষ পর্যন্ত পথঅবরোধ তুলে নেন স্থানীয় মানুষজন। আপাতত পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের সনাক্ত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি (সিসি টিভি) ফুটেজ।