বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জেল ভরো কর্মসূচী সফল করতে কনভেনশন মেমারিতে

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
জেল ভরো কর্মসূচী সফল করতে কনভেনশন মেমারিতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: শ্রমিক, কৃষক খেতমজুর, ও বস্তি উন্নয়ন সমিতি, মেমারি ১ পশ্চিম  এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জন বিরোধীদের নীতির গুলির ফলে দেশের জন জীবন গভীর সংকট নেমে এসেছে।এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন জোরদার করার জন্য আগামী ১০ আগস্ট সাড়া দেশ জুড়ে জেল ভড়ো কর্মসূচী সংগঠিত হবে।এই কর্মসূচী সফল করার জন্য শুক্রবার বিকেল ৪টা নাগাদ মেমারি কালিতলা পার্টি অফিসে কনভেনশন অনুষ্ঠিত হলো। কনভেনশনে দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন, সিআইটিইউ নেতা সনৎ ব্যানার্জী, বর্ধমান জেলা বস্তি উন্নয়ন সমিতির সভাপতি অরিন্দম মৌলিক, তরুন ভৌমিক, সন্দীপ মান্না, আনন্দ ফুলিয়া প্রমুখ। প্রধান দাবি গুলি হলো, কর্পোরেট স্বার্থ নয়-- জনস্বার্থ রক্ষা সুনিশ্চিত করতে হবে। কৃষকের ফসলের লাভজনক দামের আইনি  নিশ্চয়তা ও এককালীন কৃষি ঋণ মুকুব করেত হবে। শ্রমিক  বিরোধী  শ্রমকোড বাতিল করতে হবে। সমস্ত প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। জনস্বার্থ বিরোধী বিদ্যুত বিল ও স্মার্ট মিটার বাতিল করতে হবে ইতযাদি। অনিল মুখার্জী, সজ্ঞয় দেব, নরেন্দ্র, সজ্ঞীব নায়েককে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী।