বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মাছ ধরতে গিয়ে খালে তলিয়ে নিখোঁজ ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
মাছ ধরতে গিয়ে খালে তলিয়ে নিখোঁজ ব্যক্তির রহস্যজনক মৃত্যু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নূর আহমেদ, মেমারি: খড়গ্রামের পালসিট এলাকার বাসিন্দা কেসব কোড়া (৫৩), নামে এক ব্যক্তি গত বুধবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি স্থানীয় ক্যানেলে মাছ ধরতে গিয়েছিলেন এবং ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে ক্যানেলের জলে পড়ে গিয়ে তিনি তলিয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর স্থানীয় মানুষ ও প্রশাসনের প্রচেষ্টায় শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। পেশায় দিনমজুরের কাজ করা ঐ ব্যক্তির এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে।