বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পূর্ব বর্ধমান জেলার মেমারির মোহনপুরে বোমা আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
পূর্ব বর্ধমান জেলার মেমারির মোহনপুরে বোমা আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি:  মেমারি থানা এলাকার মোহনপুর গ্রামে গত ৪-৫ দিন ধরে টানা বোমা বাজির আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে কিছু যুবক এসে প্রতিনিয়ত হাইরোডের পাশে বোমাবাজি করে গ্রামজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে।
রবিবার সন্ধ্যায় পুনরায় বোমাবাজি করতে এলে গ্রামবাসীরা ধাওয়া করে এক যুবককে হাতেনাতে পাকড়াও করে। পরে তাকে স্থানীয় মেমারি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই বহিরাগত কিছু যুবক গ্রামে এসে বিপুল টাকার বোমা ফাটিয়ে এলাকা উত্তপ্ত করে রাখছিল। পুরো মোহনপুর গ্রাম বর্তমানে চরম ভীতি ও আতঙ্কের মধ্যে রয়েছে। রবিবার সন্ধ্যায় তিনজন যুবক সেখানে এলে গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলে।  স্থানীয় সূত্রে খবর
ধৃত যুবকরা মহেশডাঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দা। তবে ঠিক কী উদ্দেশ্যে এবং কাদের মদতে এই ধারাবাহিক বোমাবাজি চালানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।
 খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায় ।