বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

শিশু বিজ্ঞান উৎসব কর্মশালা মেমারিতে

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
শিশু বিজ্ঞান উৎসব কর্মশালা মেমারিতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নুর আহমেদ, মেমারি: পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ পূর্ব বর্ধমান জেলার আয়োজনে মেমারি বিজ্ঞানকেন্দ্রের ব্যবস্থাপনায় মেমারি হাই মাদ্রাসা স্কুলে জেলা পর্যায়ের "শিশু বিজ্ঞান উৎসব" কর্মশালা অনুষ্ঠিত হয়। একদিনের উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন বিজ্ঞানকেন্দ্রের মোট 82জন বিজ্ঞানকর্মী উপস্থিত ছিলেন। আমাদের দেশ, প্রকৃতি পর্যবেক্ষণ, আঙ্কিক, সৃষ্টি, পরীক্ষণ কর্ণারে বিজ্ঞানকর্মীরা প্রশিক্ষিত হন। স্বাস্থ্য বিষয়ে প্রাঞ্জল আলোচনা করেন ডা. অভয় পদ সামন্ত মহাশয়। উপস্থিত ছিলেন জেলার কার্যকরী সভাপতি অধ্যাপক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জেলা সম্পাদক আশুতোষ পাল    মহাশয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অমিত বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বজিত সেনগুপ্ত, অশোক ঘোষ, সুবোধ সাহা, ভাস্কর দেবনাথ তরজিনা বেগম মনোরঞ্জন সরকার  রঞ্জন কবিরাজ, শান্তি ব্যানার্জি, সন্দ্বীপ নন্দী, তাপস পাল ।

জেলা পর্যায়ের কর্মশালা পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন রাজ্যকমিটি তথা রাজ্য শিশু বিজ্ঞান উপসমিতির সদস্য বাসুদেব দাম মহাশয়।