বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মেমারি ১৪ নং ওয়ার্ড রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
মেমারি ১৪ নং ওয়ার্ড রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: মেমারি পৌর এলাকার ১৪ নং ওয়ার্ড রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে চেকপোস্ট সৃষ্টি অনুষ্ঠান হল-এ স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ১৮ জন মহিলা সহ মোট ৬৫ জন রক্তদান করেন। এছাড়া বেশ কিছু  মানুষ স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে সুগার, প্রেসার, রক্তের গ্রুপ নির্ণয় প্রভৃতি পরীক্ষা করান। শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু, মেমারির প্রবীণ নেত্রী কেকা সরকার, সংগঠনের সম্পাদক স্বপন মজুমদার সহ সকল সদস্য প্রমুখেরা। বর্ধমানের রিলিফ ফাউন্ডেশন এই শিবিরে  রক্ত সংগ্রহ করে  এবং ক্যামরি হাসপাতালের চিকিৎসকগণ স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা করে।

আরও হট টপিক