বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মেট্রো ওয়ানের স্বস্তি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
মেট্রো ওয়ানের স্বস্তি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রিলায়েন্স ইনফ্রা-র মুম্বই মেট্রো ওয়ানের বিরাট স্বস্তি। ঋণ কমছে ১১০০ কোটি টাকা। 
মুম্বইয়ের প্রথম মেট্রো লাইন (ভার্সোভা-ঘাটকোপার) পরিচালনাকারী সংস্থা 'মুম্বই মেট্রো ওয়ান প্রাইভেট লিমিটেড' (MMOPL) একটি বড় আর্থিক স্বস্তি পেল। 'ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড' (NARCL) এই সংস্থার সমস্ত ঋণ নিজের হাতে তুলে নিয়ে তা পুনর্গঠন (restructure) করেছে। এর ফলে গত কয়েক বছর ধরে চলা দেউলিয়া প্রক্রিয়ার অবসান ঘটল।

মেট্রো ওয়ানের মোট ২,৭৭১.৩২ কোটি টাকার বকেয়া ঋণ কিনে নিয়েছে NARCL। এর ফলে প্রায় ১,১০০ কোটি টাকা ঋণ কমে গেল। এখন সংস্থাকে মাত্র ১,৬০০ কোটি টাকা শোধ করতে হবে। এই মুম্বই মেট্রো ওয়ান প্রকল্পে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের ৭৪ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ২৬ শতাংশ শেয়ার রয়েছে MMRDA-র কাছে।

আর্থিক সংকটে ভুগলেও এই ব্যস্ততম মেট্রো রুটে প্রতিদিন প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত করেন।