বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মুম্বইয়ের তাজ হোটেলে বোমাতঙ্ক, গভীর রাতে ফোন ঘিরে তীব্র চাঞ্চল্য বাণিজ্যনগরীতে

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
মুম্বইয়ের তাজ হোটেলে বোমাতঙ্ক, গভীর রাতে ফোন ঘিরে তীব্র চাঞ্চল্য বাণিজ্যনগরীতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে একটি উড়ো ফোনকলকে কেন্দ্র করে তীব্র বোমাতঙ্ক ছড়াল মুম্বইয়ের ঐতিহ্যবাহী তাজ হোটেলে। রবিবার ভোর রাতে আসা ওই ফোনে দাবি করা হয়, হোটেল চত্বরে শক্তিশালী বোমা রাখা রয়েছে। এই হুমকির খবর চাউর হতেই হোটেলজুড়ে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই পুলিশ এবং বম্ব স্কোয়াডের বিশাল বাহিনী। গোটা হোটেল চত্বরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। দীর্ঘক্ষণ ধরে হোটেলের প্রতিটি কোণ, লবি ও সন্দেহজনক এলাকা পরীক্ষা করার পর পুলিশ ও তদন্তকারী আধিকারিকেরা জানান, কোথাও কোনও বিস্ফোরক বা আপত্তিকর বস্তু মেলেনি।

 ফোনকলটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে ফোনের আইপি অ্যাড্রেস ও কল ডিটেইলস খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।