বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বৈধ চালান ছাড়া স্টোন চিপ পরিবহনের অভিযোগে আটক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬
বৈধ চালান ছাড়া স্টোন চিপ পরিবহনের অভিযোগে আটক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বৈধ ডিসিআর স্লিপ বা চালান ছাড়া স্টোন চিপস পরিবহনের অভিযোগে দুটি পণ্যবাহী গাড়ি আটক করল মুরারই থানার পুলিশ। এই ঘটনায় দুই গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রামপুরহাট আদালতে পেশ করা হলে আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ অক্টোবর রাতে নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুরারই থানার পুলিশ অভিযান চালায়। এসআই ধনঞ্জয় সিং এবং এএসআই আফাকুল ইসলাম সঙ্গীয় বাহিনী নিয়ে অভিযান চালিয়ে স্টোন চিপস বোঝাই দুটি পণ্যবাহী গাড়ি আটক করেন। গাড়ি দুটি নলহাটি দিক থেকে চাত্রার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। গাড়ি দুটির রেজিস্ট্রেশন নম্বর WB-45D-9280 এবং WB-45-9490।

পুলিশের দাবি, গাড়ি দুটিতে বৈধ ডিসিআর স্লিপ বা চালান ছিল না। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রহিদুল মোল্লা নামে এক ব্যক্তিকে, যিনি পাইকর থানার অন্তর্গত বিলাশপুরের বাসিন্দা। অপর ধৃত আক্তারুল শেখ নলহাটির বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত দুই চালককে রামপুরহাট আদালতে পেশ করা হলে আদালত তাঁদের চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। গাড়িগুলির চালক ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অবৈধভাবে স্টোন চিপস পরিবহনের বিরুদ্ধে নজরদারি ও আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে বলে মুরারই থানার পক্ষ থেকে জানানো হয়েছে।