বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মাতালদের অত্যাচারে অতিষ্ঠ ছাত্রীরা, ক্ষুব্ধ অভিভাবকরা

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
মাতালদের অত্যাচারে অতিষ্ঠ ছাত্রীরা, ক্ষুব্ধ অভিভাবকরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাটঃ বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের বালিয়া-ফতুল্লাপুর এলাকার ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ, রতনপুর হাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড রোড ব্রিজ থেকে রেল ব্রিজ পর্যন্ত কয়েকজন মদ্যপ ব্যক্তি প্রায়ই ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের, উত্যক্ত করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাড়া করে বলেও অভিযোগ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আতঙ্কের মধ্যে বাড়ি ফিরতে হচ্ছে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের।

শুক্রবার ক্লাস দশমের এক ছাত্রীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ছাত্রীর বাড়ি মুরারই থানার অন্তর্গত এবং সে রতনপুর হাই স্কুলের ছাত্রী।

এই ঘটনার প্রতিবাদে আজ ২ যুবককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা এবং পুলিশ তাদের আটক করে। পরবর্তীকালে ক্ষুব্ধ অভিভাবকরা মুরারই থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবি, এলাকায় থাকা মদের দোকান ও সেখানে বসা আড্ডা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তাঁরা।

অভিভাবকদের বক্তব্য, মাতালদের অত্যাচারে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা।