বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৮ কেজি গাঁজা, আটক ২

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬
বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৮ কেজি গাঁজা, আটক ২
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ:  মুর্শিদাবাদে ফের বড়সড় মাদক অভিযান! গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কমলবাগে প্রশান্ত মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রায় ২৮ কেজি গাঁজা। আটক করা হয় প্রশান্ত মণ্ডল ও তাঁর স্ত্রী কল্পনা মণ্ডলকে। নেতৃত্বে ছিলেন থানার ওসি অনিরুদ্ধ বাঘ। এই বিপুল গাঁজা পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেই অনুমান পুলিশের। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে খবর, ধৃতদের বুধবার বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনার পিছনে কোনও বড় মাদক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।