বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ঐতিহ্য থাকলেও অনুদান নেই মুর্শিদাবাদের দুই প্রাচীন রথযাত্রার

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
ঐতিহ্য থাকলেও অনুদান নেই মুর্শিদাবাদের দুই প্রাচীন রথযাত্রার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মানালি দত্ত, মুর্শিদাবাদ: আড়াইশো বছরের পুরনো ঐতিহ্য থাকা সত্ত্বেও সরকারি অনুদানের তালিকা থেকে বাদ পড়ল মুর্শিদাবাদের নসিপুর আখড়া ও লালগোলার রথযাত্রা।

নসিপুর আখড়ার সেবাইত মোহন্ত রাঘব দাস আচারি জানান, রামানুজ সম্প্রদায়ের এই আখড়ায় নবাবি আমল থেকে রথযাত্রা হয়ে আসছে। প্রথমে ছিল কাঠের রথ, ব্রিটিশ আমলে যোগ হয় রূপোর রথ। এখন মোট ৫টি রথে উৎসব হয়। নসিপুর আখড়ার মোহন্ত মহারাজ রাঘব দাসের কথায়, "একটা রূপো আর চারটে কাঠের রথ নিয়ে আজও আমরা পরম্পরা ধরে রেখেছি। অথচ সরকারের হিসেবে আমরা নেই।"

রাজ্য সরকার এ বছর ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দিলেও, জেলার এই দুই প্রাচীনতম উৎসব কমিটি তালিকায় জায়গা পায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঐতিহ্যের স্বার্থে অবিলম্বে এই কমিটিগুলিকে অনুদানের আওতায় আনা হোক।

সময় বদলেছে, কিন্তু ঐতিহ্য বদলায়নি। মুর্শিদাবাদের নসিপুর আখড়ায় নবাবি আমল থেকে, আর লালগোলায় প্রায় একই সময় থেকে রথের দড়িতে টান পড়ে আসছে।
কিন্তু এ বছর সেই চেনা ছবিটাই বদলে যাওয়ার আশঙ্কা। রাজ্যের ৬০টি কমিটি অনুদান পেলেও, ইতিহাস বহনকারী এই দুটি কমিটি কেন ব্রাত্য - এই প্রশ্নই এখন ঘুরছে মুর্শিদাবাদের আনাচে-কানাচে।

আরও হট টপিক