বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নবান্নে রঙের বদল: নীল মুছে গেরুয়া

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
নবান্নে রঙের বদল: নীল মুছে গেরুয়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল জমানার অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যে একাধিক সরকারি সিদ্ধান্ত এবং প্রশাসনিক বিন্যাসে বড়সড় রদবদল চোখে পড়ছিল। এবার সেই রাজনৈতিক পালাবদলের স্পষ্টতম ছাপ পড়ল খোদ রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের চূড়াতেও। সোমবার বিদায় নিল বিগত দেড় দশকের চেনা নীল-সাদা রঙ। নবান্নের মাথায় থাকা প্রধান নামফলকটির রঙ বদলে করা হল উজ্জ্বল গেরুয়া।

প্রশাসনিক সূত্রে খবর, ক্ষমতার এই মেগা বদলের পর থেকেই নবান্নের অন্দরে পরিবর্তনের হাওয়া বইছিল। এর আগে নবান্ন সভাঘরের রঙ নীল-সাদা থেকে পরিবর্তন করে গেরুয়া করা হয়েছিল। এমনকি বিশেষ দিনে পুরো ভবনটিকেও সাজিয়ে তোলা হয়েছিল গেরুয়া আলোতে। এবার ক্ষমতা হস্তান্তরের প্রায় আড়াই মাস পার হতেই নবান্নের শীর্ষদেশে সরাসরি দৃশ্যমান পরিবর্তন আনা হল।
সোমবার সকালে নবান্ন চত্বরে পূর্ত দফতরের কর্মীদের বিশেষ তৎপরতা চোখে পড়ে। আধিকারিকদের উপস্থিতিতেই ভবনের একেবারে উঁচুতে থাকা পূর্বতন শাসকদলের পছন্দের নীল রঙের ফলকটি নামিয়ে ফেলা হয়। তার জায়গায় বসানো হয় নতুন উজ্জ্বল গেরুয়া রঙের নামফলক। দূর থেকেও এখন নবান্নের সেই নতুন রূপ স্পষ্ট দেখা যাচ্ছে। তবে মূল ভবনের গায়ে থাকা নীল-সাদার প্রলেপ আপাতত একই রকম রাখা হয়েছে। শুধুমাত্র প্রধান পরিচিতি ফলকটিতেই এই রঙের বদল ঘটানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সরকারি স্তরে পূর্বতন নীল-সাদা ইউনিফর্ম নীতি বা অন্যান্য চেনা প্রতীকগুলি বাতিলের পর, নবান্নের এই ফলক পরিবর্তন আসলে রাজ্যে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রতীকী সূচনা। শুভেন্দু সরকারের এই পদক্ষেপকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।