বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নলহাটি-১ পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
নলহাটি-১ পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: নলহাটি-১ পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচন, বিজেপির মনিকা কোনাইকে সমর্থন তৃণমূলের ১৫ সদস্যের

কয়েকদিন আগে সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলেও, অনাস্থার বিপক্ষে থাকা সত্ত্বেও সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নলহাটি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি। ফলে সভাপতি পদটি খালি হওয়ায় আজ অনুষ্ঠিত হয় নতুন সভাপতি নির্বাচন।

নির্বাচনে বিজেপির একমাত্র সদস্য মনিকা কোনাই সভাপতি পদে প্রার্থী হন। তাঁকে তৃণমূল কংগ্রেসের ১৫ জন সদস্য সমর্থন করায় সভাপতি নির্বাচিত হন মনিকা কোনাই।

নলহাটি-১ পঞ্চায়েত সমিতিতে মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূলের ২৪ জন, সিপিএমের ২ জন এবং বিজেপির ১ জন সদস্য রয়েছেন। এদিনের সভাপতি নির্বাচনে দুই সিপিএম সদস্য অনুপস্থিত ছিলেন।