বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বতন বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের দুই ব্লকের স্কুলগুলিতে মিডডে মিলের দায়িত্ব নিতে চলেছে ইসকনের আওতাধীন একটি সংস্থা। এই নতুন ব্যবস্থা কবে থেকে পুরোদমে চালু হবে, তা নিয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা আসেনি। তবে তার আগেই নন্দীগ্রামের স্কুলগুলিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে মিডডে মিলের গুণমান খতিয়ে দেখলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। শুধু তদারকি করাই নয়, তিনি নিজে পড়ুয়াদের লাইনে বসে সেই খাবার খান এবং রান্নার পরিবেশ নিয়ে স্কুল কর্তৃপক্ষকে কিছু জরুরি বিষয়ে সতর্ক করেন।

শনিবার নন্দীগ্রামের রেয়াপাড়া সিদ্ধনাথ প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ এসে হাজির হন জেলাশাসক নিরঞ্জন কুমার। তাঁর এই আকস্মিক সফরে সঙ্গে ছিলেন হলদিয়ার মহকুমাশাসক সুরভি সিংলা এবং স্থানীয় ব্লক প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভয়কুমার পানি জানান, প্রশাসনিক দল যখন স্কুলে পৌঁছায়, তখন স্বাভাবিক পঠনপাঠন চলছিল। হঠাৎ জেলাশাসক-সহ পদস্থ আধিকারিকদের দেখে স্কুল চত্বরে শোরগোল পড়ে যায়।
স্কুলে ঢুকেই জেলাশাসক সোজা চলে যান রান্নাঘরে। সেখানে কীভাবে খাবার তৈরি হচ্ছে এবং তা পড়ুয়াদের কীভাবে পরিবেশন করা হচ্ছে, তা খতিয়ে দেখেন। এরপর তিনি ছোট ছোট পড়ুয়াদের পাশে মাটিতে বসে পড়েন। তাদের সঙ্গেই দুপুরের মেনু— ভাত, ডাল, আলু ও সয়াবিনের তরকারি খান।
স্কুলের মিডডে মিলের সার্বিক গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলাশাসক। তবে একই সঙ্গে রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং রান্নার কিছু প্রক্রিয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক থাকার বার্তা দেন। পরিদর্শন শেষে জেলাশাসক বলেন, ‘‘স্কুলের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি মিডডে মিলের ব্যবস্থা খতিয়ে দেখলাম। বাচ্চাদের সঙ্গে বসে নিজেও খেয়েছি। খাবারের গুণগত মান যথেষ্ট ভাল।’’

আরও হট টপিক