বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

মাথা ন্যাড়া করে জিভ কাটার চেষ্টা: নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলার ওপর তৃণমূলের অত্যাচারের অভিযোগ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
মাথা ন্যাড়া করে জিভ কাটার চেষ্টা: নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলার ওপর তৃণমূলের অত্যাচারের অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, নরেন্দ্রপুর: বর্বরতাই যেন শেষ কথা! একবিংশ শতকে দাঁড়িয়ে ফের একবার মধ্যযুগীয় নির্মমতার সাক্ষী থাকল রাজপুর-নরেন্দ্রপুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর এলাকা। এক বিজেপি সমর্থক মহিলাকে গাছে বেঁধে বেধড়ক মারধর, মাথা ন্যাড়া করে দেওয়া এবং ব্লেড দিয়ে তাঁর জিভ কেটে নেওয়ার চেষ্টার মতো শিউরে ওঠা নৃশংসতার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত মহিলা ও তাঁর স্বামী নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আক্রান্ত পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত। অভিযোগ, রবিবার রাজনৈতিক প্রতিহিংসাবশত সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামী বলে পরিচিত একদল দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়। এর পর ওই মহিলাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে একটি গাছে বেঁধে ফেলা হয়। মহিলার আর্তনাদকে তোয়াক্কা না করেই চলে দেদার মারধর। অত্যাচারের এখানেই শেষ নয়, দুষ্কৃতীরা জোরপূর্বক তাঁর মাথা ন্যাড়া করে দেয় এবং ব্লেড বের করে তাঁর জিভ কেটে নেওয়ার নারকীয় চেষ্টাও চালায়।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা নরেন্দ্রপুর এলাকায়। আক্রান্ত পরিবারের দাবি, এলাকার শাসকদলের নেতারাই এই ঘটনার মূল চক্রী এবং তাঁরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।