বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

কাঠমান্ডু: ভোটেকোশী নদীর প্রলয়ঙ্করি জলোচ্ছ্বাসে বুধবারই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের একাধিক জেলা। সেই ক্ষত দগদগে থাকার মাঝেই এবার ধেয়ে আসছে নতুন বিপদ। চিনা প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নেপাল সীমান্তের কাছে একটি ‘ব্যারিয়ার লেক’ বা কৃত্রিম হ্রদ ভেঙে পড়তে পারে। এই আশঙ্কার কথা মাথায় রেখে ইতিমধ্যেই কাঠমান্ডুকে সতর্ক করেছে শি জিনপিং সরকার। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, দুই দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন করে হড়পা বানের লাল সতর্কতা জারি করা হয়েছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, চোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে এই বিপজ্জনক হ্রদটি তৈরি হয়েছে। মূলত ভারী বৃষ্টি ও আচমকা হড়পা বানের জেরে নদী দু’টির গতিপথের একাংশ পাথর ও মাটিতে রুদ্ধ হয়ে যায়। ফলে সেখানে প্রাকৃতিকভাবে একটি বাঁধের মতো তৈরি হয়ে জল জমতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালেই দেখা গিয়েছে, ওই অস্থায়ী হ্রদে প্রায় ২০ লক্ষ কিউবিক মিটার জল জমে সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আবহাওয়াবিদদের অনুমান, আগামী তিন দিনে সেখানে আরও ৩০ লক্ষ কিউবিক মিটার জল জমা হতে পারে।
এত বিপুল জলের চাপ সহ্য করতে না পেরে যে কোনও মুহূর্তে কৃত্রিম বাঁধটি ভেঙে পড়তে পারে। আর তা হলে নেপালের বিস্তীর্ণ এলাকা ফের জলের তলায় চলে যাবে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের সাহায্যে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে চীনের জলসম্পদ মন্ত্রক। নেপাল প্রশাসনও সীমান্ত লাগোয়া গ্রামগুলি খালি করার তোড়জোড় শুরু করেছে। বুধবারের ধাক্কা সামলানোর আগেই এই নতুন প্রাকৃতিক দুর্যোগের খাঁড়া ঝুলে থাকায় কার্যত ঘুম উড়েছে প্রশাসনের।

আরও হট টপিক