বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ অশোক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ অশোক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: নেপালে প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই নিখোঁজ ময়ূরেশ্বরের মল্লারপুর কোড়াপাড়ার বাসিন্দা জবা দাসের স্বামী অশোক পাল।

বাঁকুড়ার মদনিয়া গ্রামের বাসিন্দা অশোক গত প্রায় ১২ বছর ধরে নেপালের ত্রিশুলি এলাকায় পাওয়ার সাপ্লাই দপ্তরে একটি সংস্থার অধীনে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার এসএমএসের মাধ্যমে নিজের তিন বছরের ছেলের কথা জানতে চেয়েছিলেন অশোক। এরপর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

অশোকের খোঁজে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ময়ূরেশ্বর-১ ব্লকের বিডিও নিবিড় মণ্ডল এবং মল্লারপুর থানার ওসি রাহুল গোসাই পরিবারের সঙ্গে দেখা করেন। প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

অশোকের দ্রুত সন্ধান মিলবে এবং তিনি সুস্থভাবে বাড়ি ফিরবেন—এই আশাতেই এখন অপেক্ষায় পরিবার।

আরও হট টপিক