বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অসাধুসঙ্গ ভয়ানক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
অসাধুসঙ্গ ভয়ানক
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

আমাদের অনেকের মধ্যেই কখনও কখনও নেতিবাচক আচরণ দেখে আমরা দুঃখ অনুভব করি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় এই ধরনের নেতিবাচক আচরণের নির্দিষ্ট কারণ আছে। যেমন—১) হয়তো আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছেন, অপমানজনক কথা বলছেন। এর কারণ হলো তিনি কোন কারণে বিরক্ত হয়ে আছেন, উদ্বিগ্ন হয়ে আছেন, নিরাপত্তার অভাব তার মনে। ফলে তার মন অশান্ত।২)কেউ হয়তো আপনার সঙ্গে তর্ক করে যাচ্ছেন। কারণ তিনি নিজের মনকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন প্রাণপণে। তার ভয় যে আপনি তার সিদ্ধান্তকে কেটে দিতে পারেন। ৩) কোন ব্যক্তি আপনার বিরুদ্ধে অন্যদের কাছে মিথ্যা নিন্দা ছড়াচ্ছেন আপনার আড়ালে। কারণ, আপনার প্রতি তিনি ঈর্ষান্বিত। কিন্তু সরাসরি আপনাকে আঘাত করতে পারছেন না বলে তা লুকিয়ে করছেন নিজেকে বাঁচিয়ে। ৩) আপনার কাছে সাহায্য পেয়েও কোন ব্যক্তি আপনার প্রতি শত্রুতা দেখাচ্ছেন। কারণ, সাহায্য নেওয়ার ফলে তার মনে হীনমন্যতাবোধ জেগেছে। একে তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কৃত্রিমভাবে। ৪) কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছেন। কারণ, তার অহং (ego) আহত হয়েছে। পাল্টা মার দিয়ে তিনি নিজের অহংকে কিছুটা তৃপ্ত করতে চাইছেন। ৫) হঠাৎ উত্তেজিত হয়ে কোন ব্যক্তি আপনাকে উল্টোপাল্টা সমালোচনা বা গালাগালি করতে শুরু করেছেন। কারণ, কোনো কারণে তার মনে রাগ চাপা ছিল। একটা অজুহাতে সেই রাগ বেরিয়ে আসছে। কিন্তু এই রাগের পিছনে কোন সুনির্দিষ্ট যুক্তি নেই। ফলে কথাবার্তা উল্টোপাল্টা ও অন্য প্রসঙ্গে চলে আসছে। ৬)কেউ আপনাকে ছোট করার চেষ্টা চালাচ্ছেন এবং আপনার বিরুদ্ধে কাজ করছেন অতি সাবধানে। কারণ, তিনি ভয় পাচ্ছেন এই ভেবে যে আপনি তাকে হারিয়ে উপরে উঠে যাবেন। এজন্য আগে থেকেই অন্যদের চোখে আপনাকে নামানোর চেষ্টা করছেন। ৭) অনেকে বাড়িতে ভীষণ অশান্তি করেন নানা অজুহাতে, কারণ , হয়তো কর্মক্ষেত্রে সে বিরক্তির সঙ্গে কাটাচ্ছেন। আবার অফিসে এসে অশান্তি করেন একইভাবে। কারণ, তার বাড়িতে হয়তো সব সময়েই বিরক্তির সঙ্গে থাকেন।—এগুলি সবই একধরনের মানসিক সমস্যা। এই সমস্যাকে বাড়িয়ে তোলে অসৎসঙ্গ। অসাধুসঙ্গ আগুনে ঘি ঢালার কাজ করে। অশান্ত মানুষের মনকে আরো বিষিয়ে তোলে। একজন অশান্ত ব্যক্তিই অন্যদের অশান্তির মধ্যে ফেলে।