বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পঞ্চায়েতে আস্থা ভোট ঘিরে রণক্ষেত্র, ছিঁড়ল রেজ্যুলিউশন খাতা

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
পঞ্চায়েতে আস্থা ভোট ঘিরে রণক্ষেত্র, ছিঁড়ল রেজ্যুলিউশন খাতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটকেকেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। সেই মোতাবেক সোমবার সকাল ১১টায় আস্থা ভোটের সময় নির্ধারিত করা হয়েছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। দু'পক্ষের মধ্যে তুমুল বচসা, হাতাহাতি এবং রেজ্যুলিউশন খাতা ছিঁড়ে ফেলার মতো ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত চত্বরে।

বিজেপির দাবি, প্রধানকে অপসারণের জন্য অন্য দল থেকে সদস্য ভাঙিয়ে মোট ১০ জনকে ভোটকক্ষে হাজির করানো হয়েছিল। তবে অনাস্থা পাস করাতে প্রয়োজন ছিল ১১ জন সদস্যের সমর্থন। এই টানাপোড়েনের মধ্যে বেলা ১টা নাগাদ এক তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যকে বিজেপির লোকজন সভাকক্ষে নিয়ে আসে বলে অভিযোগ। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে ওই সদস্যের উপস্থিতি এবং ভোটদানের প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূলের সদস্যরা।
এই ঘটনাকে কেন্দ্র করেই সভাকক্ষের ভেতরে দু'পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কয়েকজন সদস্য রেজ্যুলিউশন খাতাও ছিঁড়ে ফেলেন। সেই সময় ভোটিং প্রক্রিয়া তদারকি করতে সভাকক্ষে উপস্থিত ছিলেন শহিদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার (পিডিও) কৃষ্ণা সাহা। গোলমালের মধ্যে পড়ে এবং আতঙ্কে তিনি সভাকক্ষেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার জেরে সাময়িকভাবে ভেস্তে যায় আস্থা ভোটের প্রক্রিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় শাসক ও বিরোধী— উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে।