বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পঞ্চায়েত স্তরের সমস্ত দুর্নীতি দমনে এবার চরম কড়া মনোভাব নিল রাজ্য সরকার। গ্রামীণ স্তরের সরকারি প্রকল্পগুলিতে বেনিয়ম রুখতে এবং কাজের গতি বাড়াতে শনিবার উত্তর দিনাজপুর জেলায় একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, পঞ্চায়েতের কোনও দুর্নীতিই বরদাস্ত করা হবে না এবং এই বেনিয়মের সঙ্গে যুক্ত কেউই পার পাবে না।

মন্ত্রী দিলীপ ঘোষ ঘোষণা করেন, যে সমস্ত পঞ্চায়েতের বিরুদ্ধে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ রয়েছে, সেগুলিতে অবিলম্বে ‘স্পেশাল অডিট’ বা বিশেষ হিসাবপরীক্ষা শুরু করা হচ্ছে। এই অডিটের মাধ্যমে বিগত দিনগুলিতে হওয়া সমস্ত খরচের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। সরকারি অর্থের অপচয় বা তছরুপের প্রমাণ মিললে আইনানুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ দিনের বৈঠকে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত প্রকল্পগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী। আবাস যোজনা, একশো দিনের কাজ-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায়, তার জন্য আধিকারিক ও পঞ্চায়েত প্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে, কাজের গুণগত মান বজায় রেখে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের গতি আরও বাড়ানোর ওপর জোর দেন পঞ্চায়েত মন্ত্রী। দিলীপবাবু আরও বলেন, আমাদের প্রশাসনিক আধিকারিক যাঁরা আছেন, তাঁরা দ্রুত গতিতে কাজ করছেন না বলে পঞ্চায়েতের অনেক কাজ পিছিয়ে যাচ্ছে। তারফলে ভিবি-জি রাম জি প্রকল্পের ১২৫ দিনের কাজ পিছিয়ে আছে। ভিবি-জি-রাম জি প্রকল্পে ৩১৮টি প্রকল্প থাকলেও, মাত্র ১০ থেকে ১২ টি প্রকল্পের কাজ সবে শুরু হয়েছে। অনেক পঞ্চায়েত এখনও ১২৫ দিনের নতুন প্রকল্পে স্কুল বাড়ি থেকে স্কুলের সীমানা পাঁচিল নির্মাণ রয়েছে, তা জানেন না। গরিব মানুষজনদের শৌচাগার যা তৈরি হওয়ার কথা ছিল, তা তৈরি হয়নি। যেগুলো থেকে বেশি দুর্নীতির অভিযোগ এসেছে, সেই পঞ্চায়েতগুলোতে ওই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিভিউ করা হচ্ছে, অসংগতি হলেও তদন্ত হচ্ছে। কেউ ছাড় পাবে না।
রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ স্তরে স্বচ্ছতা ফেরাতে এবং জনমানসে ক্ষোভ প্রশমন করতেই মন্ত্রীর এই ঝটিকা সফর এবং কড়া বার্তা। দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া না হলে গ্রামীণ স্তরে উন্নয়ন থমকে যেতে পারে, এই আশঙ্কা থেকেই বিশেষ অডিটের এই বড় সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দপ্তর।

আরও হট টপিক