বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পাঁচগ্রামের বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পাঁচগ্রামের বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের পাঁচগ্রামে একটি বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। 

পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আজাহার খান। তার বাড়ি বড়ঞা থানা এলাকায়। সে ওই স্কুলের আবাসিক ছাত্র ছিল।

জানা গিয়েছে, সন্ধ্যার সময় গলায় গামছা নিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে বের হয় আজাহার। দীর্ঘক্ষণ ফিরে না আসায় খোঁজ শুরু করেন স্কুল কর্তৃপক্ষ। পরে বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছার ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে স্কুল কর্তৃপক্ষের অনুমান, এটি আত্মহত্যা। তবে কী কারণে ওই নাবালক এই চরম পথ বেছে নিল, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবগ্রাম থানা।

আরও হট টপিক