বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

একলাফে ৫ হাজার টাকা বেতন বাড়ল পার্শ্বশিক্ষকদের

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
একলাফে ৫ হাজার টাকা বেতন বাড়ল পার্শ্বশিক্ষকদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমের ঠিক মুখে রাজ্যের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বড়সড় উপহার দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, প্যারাটিচার (পার্শ্বশিক্ষক), শিক্ষাবন্ধু এবং ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে ফরেস্ট গার্ড এবং বন সহায়কদেরও পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই ঘোষণা কার্যকর হলে রাজ্যের কয়েক হাজার পরিবার বিশেষভাবে উপকৃত হবে।

নবান্ন সূত্রে জানা গেছে, প্রাথমিকে কর্মরত ২০ হাজার ৩৪৩ জন এবং উচ্চ প্রাথমিকে কর্মরত ২১ হাজার ৮৪৯ জন পার্শ্বশিক্ষক এই সিদ্ধান্তের ফলে সরাসরি লাভবান হবেন। প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের বেতন এতদিন ছিল ১১ হাজার ৯৪১ টাকা, যা একলাফে ৫ হাজার টাকা বাড়িয়ে ১৬ হাজার ৯৪১ টাকা করা হল। একইভাবে উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের বেতন ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫২৩ টাকা করা হয়েছে। এই বর্ধিত বেতন আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। পার্শ্বশিক্ষকদের পাশাপাশি শিক্ষাবন্ধু ও শিক্ষা দফতরের ম্যানেজমেন্ট স্টাফদের বেতনও সমপরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 
ফরেস্ট গার্ড ও বন সহায়কদের বর্ধিত পারিশ্রমিক চালু হবে আগামী ১ অক্টোবর থেকেই। ২ হাজার বন সহায়কদের পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। এর জন্য ১৫০০ জন উপকৃত হবেন। ফরেস্ট গার্ডদের ৫ হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে। ১ অক্টোবর থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতা বৃদ্ধি ১ আগস্ট থেকে কার্যকর হবে। শিক্ষাবন্ধুদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে উপকৃত হবে ২২৮০ জন। স্পেশাল এডুকেটরদেরও ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে। ১ নভেম্বর এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। এছাড়াও ম্যানেজমেন্ট কর্মী, এসএসকের সহায়ক, এমএসকের সহায়কদেরও ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধি পাবে।
আর্থিক ঘোষণার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানান, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সুবিধার্থে ‘ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার বিল’ বা আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি বিলে অনুমোদন দেওয়া হয়েছে। অত্যন্ত জরুরি ভিত্তিতে এই বিলটি আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা হবে বলে নবান্ন সূত্রের খবর। সরকারের এই জোড়া পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংশ্লিষ্ট মহলে।