বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পোস্টার বিকৃতি রুখতে প্রেসিডেন্সিতে কড়া উচ্চশিক্ষা দপ্তর

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬
পোস্টার বিকৃতি রুখতে প্রেসিডেন্সিতে কড়া উচ্চশিক্ষা দপ্তর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের ব্যানার বিকৃতি এবং স্বামী বিবেকানন্দের ছবি অবমাননার ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান নিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ক্যাম্পাসের ভিতরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) একটি পোস্টারে আপত্তিকর শব্দ লেখার যে অভিযোগ উঠেছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি স্পষ্ট করে দেন, এই ধরণের ঘটনা রুখতে রাজ্য সরকার যতটা কঠোর হওয়া প্রয়োজন, ঠিক ততটাই কঠোর পদক্ষেপ করবে।

এবিভিপি-র দাবি, মঙ্গলবার রাতে ক্যাম্পাসের ভিতরের দেওয়ালে তাদের লাগানো পোস্টারের উপরে অজ্ঞাতপরিচয় লোকজন বেশকিছু আপত্তিকর শব্দ লিখে দিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উদ্দেশেও অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে। ঘটনাচক্রে ওই পোস্টারেই স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। তাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত।

এ দিন মন্ত্রী বলেন, ‘স্বামী বিবেকানন্দের ছবির উপরে কেউ এই সব আপত্তিকর শব্দ লিখে দিয়ে যাবে, এই ঘটনা উচ্চশিক্ষা দপ্তর ও বর্তমান রাজ্য সরকার মেনে নেবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন।’ তাঁর সংযোজন, ‘বিশ্ববিদ্যালয় তদন্ত করছে। সেই রিপোর্ট কলকাতার পুলিশ কমিশনার খতিয়ে দেখবেন। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ কাউকে রেয়াত করবেন না। কঠোরতম শাস্তি হবেই।’

উচ্চশিক্ষা মন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী কমিটির সেই রিপোর্ট খতিয়ে দেখবেন খোদ কলকাতার পুলিশ কমিশনার। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এই ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে। প্রেসিডেন্সি কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করবে না এবং অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছে রাজ্য প্রশাসন।

আরও হট টপিক