বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পুজোয় বিদ্যুৎ বিল ১০০ শতাংশ মকুব, আবেদনের হিড়িক

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬
পুজোয় বিদ্যুৎ বিল ১০০ শতাংশ মকুব, আবেদনের হিড়িক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উৎসবের মরশুমে রাজ্যের পুজো কমিটিগুলির জন্য বিরাট উপহার। এই বছর পুজোয় বিদ্যুৎ ব্যবহারে ১০০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ, এবার পুজো মণ্ডপগুলিতে সম্পূর্ণ বিনা পয়সায় মিলবে বিদ্যুৎ। সরকারের এই নজিরবিহীন ঘোষণার পরেই বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য পুজো উদ্যোক্তাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

সরকারি এই সিদ্ধান্তের জেরে উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে বিদ্যুৎ দপ্তরে। বিশেষ করে কোচবিহার জেলায় পুজো কমিটির সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর কোচবিহার জেলায় নিয়ম মেনে ১ হাজার ২৭১টি পুজো কমিটি বিদ্যুৎ সংযোগ নিয়েছিল। তবে এবার নিখরচায় বিদ্যুৎ মেলার খবর ছড়িয়ে পড়তেই সেই সংখ্যা ইতিমধ্যেই ১ হাজার ৯৬৬-তে পৌঁছে গিয়েছে।

পুজো শুরু হতে এখনও হাতে বেশ কয়েক দিন বাকি রয়েছে। ফলে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের অনুমান, আগামী দিনগুলিতে আবেদনের এই সংখ্যা আরও বাড়বে এবং তা বিগত সব রেকর্ড ভেঙে দেবে। বিনামূল্যে বিদ্যুৎ মেলার ফলে ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলি বড়সড় আর্থিক স্বস্তি পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।