বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা 

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যের বৃহত্তম সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল। রবিবার ওই সভার আয়োজন করা হয় বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে। সভায় সাংবাদিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনের জন্য বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। 

          বার্ষিক সাধারণ সভার শুরুতেই সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অরূপ লাহা। বিগত বছরে সাংবাদিক স্বার্থে  সংগঠনের বিভিন্ন কাজকর্মের কথা তুলে ধরেন তিনি। আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ সেখ সামসুদ্দিন। এদিনের সভায় ছিলেন আইজে    এর রাজ্য সভাপতি দেবাশীষ দাস, সহ সভাপতি তারকনাথ রায়, সাধারণ সম্পাদক কৃষ্ণকান্ত পার্থ, প্রাক্তন সভাপতি শেখর সেনগুপ্ত। ছিলেন  ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় নেতা এস সাবানায়কন। এদের সকলকেই সংবর্ধনা জানানোর পাশাপাশি সংগঠনের একাধিক কর্মসূচি নিয়ে তাদের মূল্যবান পরামর্শ শোনেন সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন  পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্য  কর্মসমিতির সদস্য জগন্নাথ ভৌমিক। 
          সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির রীতি রেওয়াজ মেনে প্রতিবছরের মতো এবারও  আইজের বর্ষিয়ান সদস্য শ্যামাপ্রসাদ চৌধুরীকে কমিটির পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে মানপত্র, উপহার, পুস্পস্তবক দিয়ে সম্মাননা জানানোর পাশাপাশি সংগঠনের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।  এদিন সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করতে গিয়ে  সারা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা  সাংবাদিকদের পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। আগামী দিনে এ নিয়ে আলোচনা করে সংগঠন তাদের কর্মসূচি নেবে বলে সিদ্ধান্ত হয়েছে। সারা জেলার প্রায় ৬০  জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে আগামী বর্ষের জন্য নতুন জেলা কমিটির পদাধিকারীদের নাম প্রস্তাব করা হয় পূর্বতন কমিটির পক্ষ থেকে। রাজ্যের তরফে সেই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এবারের জেলা কমিটির  সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপ্রসাদ চৌধুরী। ২১ জনের কমিটিতে সাধারণ সম্পাদক পদে এসেছেন সন্তোষ দাস। কোষাধ্যক্ষ হয়েছেন শান্তনু পাঁজা। এরা তিনজনই এবার সংগঠনের জেলা কমিটিতে নতুন দায়িত্ব পেলেন। এছাড়াও সহ সভাপতি হয়েছেন অতনু হাজরা ও বিজন ঘোষ। সম্পাদক পদে নির্বাচিত হন সোমনাথ ভট্টাচার্য। দুই সহ সম্পাদক পদে এসেছেন ধীমান রায় এবং কৌশিক চক্রবর্তী। এছাড়াও   কার্য্যকরী সদস্য পদে এসেছেন অরূপ লাহা, মিথিলেশ রায়, সুপ্রকাশ চৌধুরী, সুজিত দত্ত, সেখ সামসুদ্দিন, পঞ্চানন দত্ত, অনির্বাণ হাজরা, উত্তম দাস, প্রসেনজিৎ দত্ত, পার্থ চৌধুরী, মনোতোষ পোদ্দার। খুব শীঘ্রই সাংবাদিক স্বার্থে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।