বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দ্রুত ফল প্রকাশ, নজির গড়ল পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬
দ্রুত ফল প্রকাশ, নজির গড়ল পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৭ দিনের মাথায় স্নাতক স্তরের চূড়ান্ত সিমেস্টারের ফল প্রকাশ করে এক অভূতপূর্ব নজির গড়ল পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সিমেস্টারের এই ফলাফল প্রকাশিত হয়েছে।
 সাধারণত যে প্রক্রিয়া সম্পন্ন করতে দুই মাসেরও বেশি সময় লেগে যায়, তা রেকর্ড সময়ে শেষ হওয়ায় শিক্ষামহলে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৬ থেকে ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের মনোবিজ্ঞান বিভাগ এবং জেলার ২২টি কলেজের সব বিভাগের ষষ্ঠ তথা শেষ সিমেস্টারের পরীক্ষা নেওয়া হয়েছিল। এতে নতুন পাঠ্যক্রমের ৫ হাজার ৯২২ জন এবং পুরনো পাঠ্যক্রমের ৩৭২ জন পরীক্ষার্থী অংশ নেন।
 ২৫ জুন সমস্ত উত্তরপত্র বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছনোর পর, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মূল্যায়নের কাজ। অত্যন্ত সতর্কতার সাথে খাতা দেখার পর মাত্র ১৫ দিনের মধ্যে নির্ভুল ফলাফল প্রস্তুত করা সম্ভব হয়েছে। কলেজগুলিতেও দ্রুত মার্কশিট পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রেকর্ড সময়ে এই সাফল্য প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক গুরুদাস মণ্ডল জানান, পরীক্ষকেরা বিশ্ববিদ্যালয়ে বসেই উত্তরপত্রের মূল্যায়ন (স্পট ইভাল্যুয়েশন) করেছিলেন। এর ফলে গোটা প্রক্রিয়াটি মাত্র ১৭ দিনে মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে, যার সরাসরি সুফল পাবে পড়ুয়ারা। ইউজিসি-র নিয়ম অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে স্নাতকোত্তরের (পিজি) ক্লাস শুরু হতে চলেছে। এই দ্রুত ফল প্রকাশের ফলে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কোনো রকম জটিলতা ছাড়াই সময়মতো উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে পারবেন।