বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

গবেষণায় জোড়া সাফল্য, দুই নতুন ব্যাকটেরিয়ার নামকরণ শ্যামাপ্রসাদ ও বিদ্যাসাগরের নামে

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
গবেষণায় জোড়া সাফল্য, দুই নতুন ব্যাকটেরিয়ার নামকরণ শ্যামাপ্রসাদ ও বিদ্যাসাগরের নামে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিজ্ঞানের গবেষণায় এক ঐতিহাসিক ও নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকল উত্তরবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। মাটির নিচে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়ার দু’টি সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছেন এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নিজেদের এই যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্যকে দেশের দুই মহান মনীষী— ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে উৎসর্গ করতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আবিষ্কৃত ব্যাকটেরিয়া দু’টির একটি ‘মাইক্রো মনোসপরা’ (Micromonospora) এবং অন্যটি ‘স্টেপটোমাইসিস’ (Streptomyces) গোত্রের। এর মধ্যে মাইক্রো মনোসপরা ব্যাকটেরিয়াটির নতুন প্রজাতিটির নামকরণ করা হয়েছে ‘মাইক্রো মনোসপরা শ্যামাপ্রসাদী’ (Micromonospora syamaprasadi)। বিজ্ঞানী ও গবেষকদের মতে, এই বিশেষ ব্যাকটেরিয়াটি আগামী দিনে বিভিন্ন জীবনদায়ী ওষুধ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে, স্টেপটোমাইসিস গোত্রের দ্বিতীয় নতুন ব্যাকটেরিয়াটি অ্যান্টিবায়োটিক তৈরির ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয়। এই প্রজাতিটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিতে রাখার প্রক্রিয়া ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।

শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালন অনুষ্ঠান। সেই মঞ্চ থেকেই বিশ্ববিদ্যালয়ের এই গর্বের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন উপাচার্য অর্ণব সেন। বিশ্ববিদ্যালয়ের এই কৃতিত্বে স্বাভাবিকভাবেই রাজ্যের শিক্ষামহল তথা বিজ্ঞান গবেষকদের মধ্যে খুশির হাওয়া।