বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রাজ্যে লক্ষাধিক শূন্যপদ পূরণ: বড় ঘোষণা চার রিক্রুটমেন্ট বোর্ডের

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
রাজ্যে লক্ষাধিক শূন্যপদ পূরণ: বড় ঘোষণা চার রিক্রুটমেন্ট বোর্ডের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেকার যুবক-যুবতীদের জন্য মস্ত বড় সুখবর। রাজ্যে জমে থাকা হাজার হাজার শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে এবার একযোগে কোমর বেঁধে মাঠে নামল চার প্রধান নিয়োগ সংস্থা। সোমবার একই দিনে নজিরবিহীনভাবে যৌথ সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ বড় পদক্ষেপের কথা জানাল পাবলিক সার্ভিস কমিশন (PSC), পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং স্টাফ সিলেকশন কমিশন (WBSSC)। স্বশাসিত এই চার প্রতিষ্ঠানের দেওয়া হিসাব অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে প্রায় লক্ষাধিক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে।

নিয়োগের এই মহাযজ্ঞে সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে পিএসসি (PSC)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের ৫৪টি সরকারি দফতরের সুপারিশ মেনে মোট ২ হাজার ৪৯০টি গ্রুপ ‘এ’ শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া পুরোদমে চলছে। এর মধ্যে রয়েছে সিভিল জাজ (বিচারক), রাজ্য প্রশাসনিক পরিষেবা (WBCS), পুলিশ সার্ভিস (WBPS), অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং ল সার্ভিসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এ ছাড়াও গ্রুপ ‘বি’-তে ২ হাজার ৮৪৮টি শূন্যপদ এবং গ্রুপ ‘সি’-র আরও ১২ হাজার ৩৭৬টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
কমিশন সূত্রে খবর, গ্রুপ ‘বি’ ও ‘সি’ পদের জন্য নেওয়া লিখিত পরীক্ষায় প্রায় ১২ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থী বসেছিলেন। আইনি জটিলতা ও অন্যান্য কারণে তাঁদের ফলপ্রকাশ দীর্ঘদিন আটকে ছিল। এবার বিভিন্ন পর্যায়ে দ্রুততার সঙ্গে এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে পিএসসি। এর পাশাপাশি, নবান্নের বিভিন্ন দফতর থেকে আরও ৮ হাজার ৬টি নতুন শূন্যপদের রিকুইজিশন বা ছাড়পত্র এসেছে কমিশনের কাছে। খুব শীঘ্রই এই নতুন পদগুলির জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। দীর্ঘদিন পর নিয়োগের চাকা এভাবে একযোগে ঘুরতে শুরু করায় আশার আলো দেখছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা।