বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বাড়িতে হানা, ৩০৪ জিলেটিন স্টিক উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬
বাড়িতে হানা, ৩০৪ জিলেটিন স্টিক উদ্ধার, গ্রেফতার ১
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল রামপুরহাট থানার পুলিশ। শুক্রবার রামপুরহাট থানার আয়াস গ্রামের বাথানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শরিফুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ৩০৪ পিস জিলেটিন স্টিক-সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক সামগ্রী।
ঘটনার পরই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ধৃতকে শুক্রবার রামপুরহাট আদালতে পেশ করা হবে।
এত বিপুল পরিমাণ বিস্ফোরক কেন বাড়িতে মজুত করা হয়েছিল, এর পিছনে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস এবং এর সম্ভাব্য ব্যবহার নিয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন।