বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রাজস্ব ফাঁকির অভিযোগ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজস্ব ফাঁকির অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটে চার হাইবা লরি আটকে বিক্ষোভ

সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে বড় বড় হাইবা লরিতে মাল বোঝাই করে গ্রামীণ রাস্তা দিয়ে বীরভূমের রামপুরহাট শহরে ঢোকার অভিযোগ উঠল। এই অভিযোগে চারটি হাইবা লরি আটকে বিক্ষোভ দেখান কুসুম্বা পঞ্চায়েতের সদস্য তথা বিরোধী দলনেতা মনোজ লেট এবং বিজেপির কর্মী-সমর্থকেরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে কিংবা দিনের বেলাতেও এইভাবে লরিগুলি যাতায়াত করছে। এই গাড়িগুলির পিছনে কোনও সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। তাঁদের আরও অভিযোগ, প্রকাশ্যে দিনের পর দিন গাড়ি চলাচল করলেও প্রশাসন ও পুলিশের নজরে বিষয়টি আসছে না।

আটক করা চারটি হাইবা লরি রামপুরহাট থানার ঝনঝনিয়াপুল সংলগ্ন এলাকায় রাখা হয়েছে।