বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রেলগেট সমস্যার স্থায়ী সমাধানে উচ্চপদস্থ আধিকারিকদের সরেজমিন পরিদর্শন

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
রেলগেট সমস্যার স্থায়ী সমাধানে উচ্চপদস্থ আধিকারিকদের সরেজমিন পরিদর্শন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: দীর্ঘদিন ধরে রামপুরহাটের রেলগেটে যানজট ও দীর্ঘক্ষণ অপেক্ষার সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। বহুবার আবেদন করা হলেও সমস্যার সমাধানের বদলে শুধুই আশ্বাস মিলেছে বলে দাবি এলাকাবাসীর।

এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন রামপুরহাট বিধানসভার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তিনি রেল কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব জমা দেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই মঙ্গলবার রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় এসে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন এবং সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
এদিন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিজেপির নেতা-কর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ। স্থানীয়দের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের রেলগেট সমস্যার অবসান হবে। আর দীর্ঘক্ষণ অপেক্ষা বা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হবে না।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে রামরামপুর, সুধিপুর, আখিরা, কুসুম্বা, বেলেছড়া-সহ প্রায় ২৫–৩০টি গ্রামের মানুষ এবং রামপুরহাট শহরের একাংশের নিত্যযাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে বলে মনে করছেন এলাকাবাসী।