বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জাপানে মুখ থুবড়ে পড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’, প্রথম দিনে দর্শক সংখ্যা ১০০০-এরও কম

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬
জাপানে মুখ থুবড়ে পড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’, প্রথম দিনে দর্শক সংখ্যা ১০০০-এরও কম
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভারতসহ বিশ্বের একাধিক দেশের বক্স অফিসে ঝড় তোলার পর এবার বড়সড় ধাক্কা খেল রণবীর সিং অভিনীত অ্যাকশন থ্রিলার ছবি ‘ধুরন্ধর’। জাপানের বাজারে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও মুক্তির প্রথম দিনেই তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সে দেশে ‘অপারেশন ধুরন্ধর’ নামে গত ১০ জুলাই মুক্তি পাওয়া এই ছবিটিকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হলেও প্রথম দিনে মাত্র ৯০০ জন দর্শকও টানতে পারেনি এটি।

স্থানীয় পরিবেশক সংস্থা ‘টুইন’-এর মাধ্যমে জাপানের প্রায় ৮০টি স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে জাপানি বক্স অফিস ট্র্যাকার ‘মিমোরিন’এবং বিভিন্ন বাণিজ্য প্রতিবেদনের সূত্র অনুযায়ী, মুক্তির দিন দুপুর ২টো পর্যন্ত ৫৭টি প্রেক্ষাগৃহে ছবিটির মাত্র ৪৪৯টি টিকিট বিক্রি হয়েছিল। সন্ধ্যার দিকে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়িয়ে ৮০ করা হলেও দর্শক খরা কাটেনি।
শেষ পর্যন্ত প্রথম দিন শেষে সিনেমাটির মোট দর্শক সংখ্যা ৯০০-এর গণ্ডিও পার করতে পারেনি। এর ফলে জাপানের দৈনিক শীর্ষ ২৫টি বক্স অফিস র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে রণবীর সিংয়ের এই হাই-প্রোফাইল সিনেমাটি।
প্রথম দিনের মতো প্রথম উইকএন্ড বা ছুটির দিনগুলোতেও (শুক্রবার, শনিবার এবং রবিবার) জাপানের বক্স অফিসে কোনো ম্যাজিক দেখাতে পারেনি ছবিটি। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, উইকএন্ডের ট্রেন্ড দেখলেই স্পষ্ট বোঝা যায় যে জাপানি দর্শকদের মন জয় করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই অ্যাকশন থ্রিলার। বিশ্ব বাজারে ব্যাপক সফল হলেও জাপানের মাটিতে ‘ধুরন্ধর’-এর এই হতাশাজনক পারফরম্যান্স এখন চলচ্চিত্র মহলে আলোচনার অন্যতম মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও হট টপিক