বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিপ্লবীর ভিটেয় শৌচালয়, উত্তাল বিধানসভা

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
বিপ্লবীর ভিটেয় শৌচালয়, উত্তাল বিধানসভা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ মহান বিপ্লবী রাসবিহারী বসুর পৈত্রিক ভিটেতে সুলভ শৌচালয় তৈরির অভিযোগে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে তৃণমূল সরকারের জমানায় ঘটা এই ঘটনাকে নজিরবিহীন ও 'মহাপুরুষের চরম অপমান' বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। আগামী ১৫ আগস্টের মধ্যে ওই গণ-টয়লেট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার জন্য তিনি পর্যটন দপ্তরের কাছে জোরালো আবেদন জানান।

বিজেপি বিধায়কের এই বিস্ফোরক অভিযোগের পরই তড়িঘড়ি অ্যাকশনে নেমেছে রাজ্যের পর্যটন দপ্তর। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন যে, গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জেলাশাসকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। হেরিটেজ বা ঐতিহাসিক স্থানে এই ধরণের নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পর্যটন মন্ত্রীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।