হট টপিক
সাগরদিঘি থানার সাফল্য: এক সপ্তাহে ১০০ বোতল চোলাই মদ-সহ গ্রেপ্তার ৫
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মানালি দত্ত, মুর্শিদাবাদ: চোলাই মদের অবৈধ কারবার রুখতে বড়সড় সাফল্য পেল সাগরদিঘি থানার পুলিশ। গত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ১০০ বোতল চোলাই মদ-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। প্রথম দফায় তিনজনকে গ্রেপ্তার করে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।
এরপর মঙ্গলবার সাগরদিঘির মোরগ্রাম এলাকা থেকে আরও দুজনকে — এক মহিলা ও এক পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বুধবার মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
এক সপ্তাহের মধ্যে পরপর এই গ্রেপ্তারি ও মদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, চোলাই মদের অবৈধ কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও কঠোরভাবে জারি থাকবে।

