বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সালারে বোমা হামলা কাণ্ডে বড় ব্রেকথ্রু, ৮ দিনের হেফাজতে মূল অভিযুক্ত

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সালারে বোমা হামলা কাণ্ডে বড় ব্রেকথ্রু, ৮ দিনের হেফাজতে মূল অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মানালি দত্ত, মুর্শিদাবাদ: সালারে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় বড় সাফল্য পেল জেলা পুলিশ। খারেরা গ্রামে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনার মূল অভিযুক্ত ফাইসাল শেখকে অবশেষে গ্রেফতার করা হলো।

পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে সালার থানার খারেরা গ্রামে অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য রক্ষা পান পুলিশকর্মীরা। ঘটনার পর থেকেই ফাইসাল শেখ পলাতক ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে খারেরা এলাকা থেকেই তাকে গ্রেফতার করে সালার থানার পুলিশ। পুলিশের অনুমান, এই হামলার মূল মাথা ছিল ফাইসালই।

সোমবার তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীদের দাবি, ফাইসালকে জিজ্ঞাসাবাদ করলে এই হামলার পিছনে কারা রয়েছে, বোমা কোথা থেকে এলো, তা জানা যাবে। এই নিয়ে এই মামলায় মোট ১০ জন গ্রেফতার হলো। মূল অভিযুক্ত ধরা পড়ায় তদন্তে বড় মোড় আসবে বলেই মনে করছে পুলিশ।