বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছেন ভাইজান সালমান 

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
নতুন ঠিকানায় পাড়ি দিচ্ছেন ভাইজান সালমান 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৭৪ সাল থেকে তিনি ও তাঁর পরিবার এই বাড়িতে থাকছেন। তবে এবার গ্যালাক্সি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি দিতে চলেছেন ভাইজান। 

এনডিটিভি-র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রায় সমুদ্রের কোল ঘেঁষে তৈরি হতে চলেছে সালমানের নতুন ৬ তলা বিলাসবহুল বাড়ি।সালমানের এই নতুন ৬ তলা আবাসিক ভবনটি তৈরি হবে বান্দ্রার একটি প্লটে। যা তাঁর মা সালমা খানের নামে রয়েছে। 

গত ১৬ জুন মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (MCZMA) এই ভবন নির্মাণের প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। গত সপ্তাহে সালমান খান এই ৬ তলা বাড়িটি তৈরির চূড়ান্ত ক্লিয়ারেন্স বা অনুমতি পান।

খান পরিবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে পুরোপুরি চলে যাবে কি না, সে বিষয়ে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি। তবে এই নতুন আবাসন প্রকল্পটির অনুমোদন পাওয়ার পর থেকেই তাঁর গ্যালাক্সি ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছে।