বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সলমনের পারিশ্রমিক কমল, ভামসির ছবিতে ভাইজান

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
সলমনের পারিশ্রমিক কমল, ভামসির ছবিতে ভাইজান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ টানা ব্যর্থতার জের, নাকি শুধুই বন্ধুত্বের খাতিরে? কারণ যা-ই হোক, শেষ পর্যন্ত নিজের দর এক ধাক্কায় অনেকটাই কমালেন বলিউড সুপারস্টার সলমন খান। দক্ষিণী পরিচালক ভামসি পেদিপেল্লির পরবর্তী বিগ-বাজেট ছবির জন্য প্রায় ৫০ কোটি টাকা কম পারিশ্রমিক নিচ্ছেন ‘ভাইজান’। গত কয়েক বছর ধরে ছবি পিছু প্রায় ১২০ কোটি টাকা হাঁকাচ্ছিলেন সলমন। তবে ভামসির এই নতুন প্রজেক্টের জন্য তিনি মাত্র ৭০ কোটি টাকা ধার্য করেছেন বলে খবর। বলিউডের অন্দরে এই নিয়ে ইতিমধ্যেই তুমুল শোরগোল শুরু হয়েছে।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বলিপাড়া সূত্রে খবর, এই ছবির অন্যতম প্রযোজক রফি কাজ়ি সলমনের দীর্ঘদিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মূলত সেই বন্ধুত্বের খাতিরেই অভিনেতা নিজের পারিশ্রমিক কমাতে রাজি হয়েছেন। তবে এর পেছনে একটি বাণিজ্যিক অঙ্কও রয়েছে। সম্পূর্ণ টাকা পারিশ্রমিক হিসেবে না নিলেও, ছবির বক্স অফিস লভ্যাংশের (প্রফিট শেয়ার) একটি বড় অংশ নিজের পকেটে পুরবেন সলমন। ফলে ছবি হিট হলে তাঁর মোট আয় ১২০ কোটি ছাড়িয়ে যেতেই পারে। 
পাশাপাশি, সলমনের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে একেবারেই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ‘কিসি কা ভাই কিসি কি জান’ বা ‘টাইগার ৩’-র মতো ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই কারণেই হয়তো এবার কোমর বেঁধে আসরে নামছেন অভিনেতা। ছবিটির বাজেট নিয়ন্ত্রণে রাখতেই তিনি এই পদক্ষেপ করেছেন বলে মনে করা হচ্ছে। এই অ্যাকশন-ড্রামা ঘরানার ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। ‘জওয়ান’-এর সাফল্যের পর নয়নতারা ও সলমনের এই নতুন রসায়ন পর্দায় কতটা ম্যাজিক তৈরি করে, এখন সেটাই দেখার।