বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সামশেরগঞ্জে গ্রেপ্তার যুবক: প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬
সামশেরগঞ্জে গ্রেপ্তার যুবক: প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ।

 

ধৃতের নাম মোস্তাফিজুর রহমান ওরফে সাদ্দাম শেখ (৩২)। তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় থানার সাকারঘাট এলাকায়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জের চাঁদপুর বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করে ব্যবস্থা নেয় পুলিশ। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

 

বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও হট টপিক