বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা সৌগত, শোভনের

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা সৌগত, শোভনের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তাঁরা জানান, এই কঠিন সময়ে তাঁরা পরিবারের পাশে দাঁড়াতেই এসেছেন।

এদিন রাজনৈতিক প্রসঙ্গের বাইরে গিয়ে প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ও স্মৃতির কথাও উঠে আসে। তাঁদের বক্তব্য, রাজনীতির ময়দানে থাকা ব্যক্তিদের অনেক প্রতিকূল পরিস্থিতি ও নানা ধরনের চাপ সহ্য করতে হয়। তবে এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক নয়, শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোই তাঁদের মূল উদ্দেশ্য।
রামপুরহাটে এসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের প্রতি সমবেদনা জানান সৌগত রায় ও শোভনদেব চট্টোপাধ্যায়।